Amare Keu Bhalobaslona

Lyrics: Prosenjit Ojha Music: Avi Akash আমারে কেউ ভালোবাসেনা শিল্পী : সাথী খান গীতিকবি : প্রসেনজিৎ ওঝা সুরকার : অভি আকাশ সংগীত আয়োজন : রোহান রাজ লেবেল : প্রোটিউন ১৭/১০/২০০৮
আমারে কেউ ভালোবাসলোনা ভালোবাসলোনারে আমারে কেউ ভালোবাসলোনা ।২ মরন তুমি এসো হেঁটে যাবো মায়ার বাঁধন কেটে যাবার আগে মনের দুখ কেউরে বলবোনা ।।
বুকের খাঁচায় যারে আমি যতন করে রাখি । সে আমারে দিনে রাতে দেয়রে শুধু ফাঁকি ।।২ মনের মানুষ হয়েও সে মনটা চিনলোনা , মনটা চিনলোনা ।। আমারে কেউ ভালোবাসলোনা ভালোবাসলোনারে আমারে কেউ ভালোবাসলোনা ।।
মা জননী আমায় ছেড়ে গেছে পরকাল । মায়ের পরে কেউ ধরেনি এই জীবনের হাল ।।২ মনের দুখ মনেই রাখি কেউ তো বুঝলোনা ,কেউ তো বুঝলোনা ।। ।। আমারে কেউ ভালোবাসলোনা ভালোবাসলোনারে আমারে কেউ ভালোবাসলোনা ।।