Sukher Gaye Ga Lagiye

Lyrics: Kajalrekha Mondal Music: Sabuj Ruh সুখের গায়ে গা লাগিয়ে মেঘেদের ভেলায় ভেসে যাবো হারিয়ে দূরে নিয়ে খুশি রাশি রাশি।
সঙ্গী তুমি হতে পারো সঙ্গোপনে এসে, কোথাও যদি ভালোবাসা গভীর হয়ে মেশে। দিতে পারি আমলকী সুখ মুঠো ভরা হাসি সত্যি করে বলছি তোমায় ভালোবাসি ভালোবাসি।
তুমি এলে দু চোখে কাঁপে কিশোরকালের দৃষ্টি তুমি এলে মন মাতাল এলোমেলো বৃষ্টি। হাতের ওপর হাতটি রেখে অজানারই পথে চলা ভালোবেসে জীবনকে আজ আরো ভালোবেসেই যাওয়া।